1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেল এনসিপি - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেল এনসিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এ সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁদের জন্য বরাদ্দ করা প্রতীক হচ্ছে ‘শাপলা কলি’। এ ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে তফসিল ঘোষণা করার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ। এ ছাড়া নাহিদ ইসলাম গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনকে সাধুবাদ জানান। একই সঙ্গে এ সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন।

রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় তফসিল ঘোষণা করুক ইসি-নাহিদ ইসলাম : রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে তফসিল ঘোষণা করার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিদ্যমান পরিস্থিতিতে সব দলের জন্য নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করা ইসির কর্তব্য বলেও জানান তিনি। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণভোটে শুধু একটি প্রশ্ন থাকলে ভালো হতো। জুলাই সনদ বাস্তবায়নে রাজি নাকি রাজি না। এখন এতগুলো প্রশ্ন থাকায় জটিল হয়ে গেছে ব্যাপারটা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট