1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিশ্ববাজারে কমলো তেলের দাম - ধানের শীষ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বিশ্ববাজারে কমলো তেলের দাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে এমন আশা দেখা যাওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।

শুক্রবার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে।

মার্চ মাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে তেলের দাম রেকর্ড পরিমাণে ৫০ শতাংশ বেড়েছিল। সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করছিলো।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই সপ্তাহান্তে পাকিস্তানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট