1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ - ধানের শীষ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

ওই দিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নজরুল ইসলাম খান বলেন, দেশের জাতীয় অর্থনীতি ও দৈনন্দিন জীবনে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। বিএনপি সবসময়ই মেহনতি মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পহেলা মে-র সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। এতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমিক যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট