1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রাষ্ট্রপতিকে নিয়ে সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনায় - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

রাষ্ট্রপতিকে নিয়ে সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনায়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ক্যাবিনেট বৈঠকে মূলত তিনটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত. সরকারি চাকরিতে প্রবেশের বয়স নির্ধারণ নিয়ে। এ ক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। দ্বিতীয়ত. এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না। হজের খরচ কমানোর চেষ্টা করা হবে। এ মাসের শেষে হয়তো হজ প্যাকেজ ঘোষণা করা হবে। তৃতীয়ত. বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে। এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। আবার কিছু রাজনৈতিক দল বলেছে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। একই রাজনৈতিক দল থেকে এর বিপক্ষেও মত এসেছে। বিষয়টি নিয়ে আমরা ভাবছি। এ নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এটা রাজনৈতিক বিষয়। এ ব্যাপারে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া হবে। এটা নিয়ে তাড়াহুড়া নেই। আবার যেহেতু গণদাবি উঠেছে, তাই বিলম্বও করতে চাচ্ছি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট