1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কারাবন্দি নেতাদের বাসভবনে বিএনপি নেতা সালাম - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

কারাবন্দি নেতাদের বাসভবনে বিএনপি নেতা সালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : কারাবন্দি বিএনপি নেতাদের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসভবনে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ সিনিয়র নেতারা।

শনিবার বিকালে নেতারা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দীন সিরাজ, ৩৩ নং ওয়ার্ড বিএনপির কারাবন্দি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টু আহমেদ শাখি, নবাব পাড়া ইউনিট সভাপতি মোহাম্মদ ফালান, ওয়ার্ড নেতা মোহাম্মদ ইকবাল ওয়ার্ডের প্রচার সম্পাদক আনিস, ৩৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক, ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বল্লাম রাজু, ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন, আব্দুল রউফ রনি, বংশাল থানা নেতা মোহাম্মদ সোহেল, শাহিদের বাসভবনে যান। মহানগর নেতারা কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজখবর নেন।

এই কর্মসূচিতে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য ও দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু, আরিফুর রহমান নাদিম, বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, বংশান থানার সাবেক সভাপতি তাজউদ্দীন আহমদ তাইজু, সাবেক সাধারণ সম্পাদক কমিশনার মামুন আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডালিম হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোলেক্স পারভেজ হ্যাপিসহ বংশাল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট