1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সংস্কারের নামে নির্বাচন পেছানো ঠিক হবে না : টুকু - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সংস্কারের নামে নির্বাচন পেছানো ঠিক হবে না : টুকু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রিফর্মের (সংস্কার) নামে নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের তো কোনো ম্যান্ডেট নেই। ইলেকশন দিন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি পার্লামেন্টে আলোচনা করবে, কী কী সংস্কার করা দরকার। রিফর্মের (সংস্কার) নামে নির্বাচন পেছানো ঠিক হবে না।’

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জিয়া প্রজন্ম দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আপনাদের (অন্তর্বর্তী সরকার) আজকে এত সমস্যা হচ্ছে, কারণ আপনাদের কোনো ম্যান্ডেট নেই।’

বিএনপির এ নেতা বলেন, ‘প্রশাসনের প্রাণকেন্দ্রে (সচিবালয়ে) আগুন লাগে, কোথায় আপনাদের গোয়েন্দা? এই সরকারের চার মাস হয়ে গেছে, এখনো তেমন কোনো উন্নতি মানুষ দেখে নাই।’

টুকু আরও বলেন, ‘সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আপনারা (অন্তর্বর্তী সরকার) সবার সঙ্গে নেগোশিয়েট করতে পারবেন না। এর জন্য রাজনৈতিক সরকার লাগবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট