1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বরিশাল জেলায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বরিশাল জেলায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বরিশাল জেলা ছাত্রদল তাদের আওতাধীন ৯ উপজেলার ৬৫ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান। প্রথমবারের মতো মাদ্রাসা ও মহিলা কলেজেও কমিটি দেওয়া হয়েছে।

বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান জানান, জেলার ৯টি উপজেলায় প্রথমবারের মতো এক সাথে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দেওয়া হয়েছে। তবে সদর উপজেলা বাদ রয়েছে। ঘোষিত কমিটির মধ্যে ১২টি মাদ্রাসা, তিনটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একটি মহিলা মাদ্রাসাও রয়েছে।

তিনি বলেন, মাদ্রাসা ও মহিলা কলেজ থেকে প্রচুর আগ্রহী থাকায় কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটির মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ১৮টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ৯ টি, হিজলা উপজেলা ৪টি, বানারীপাড়া উপজেলা ৫টি, উজিরপুর উপজেলা ৭টি, বাবুগঞ্জ উপজেলা ৪টি, মুলাদী উপজেলা ৯টি, গৌরনদী উপজেলা ৫টি এবং আগৈলঝাড়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠান রয়েছে।

মাদ্রাসার মধ্যে তিনটি বাকেরগঞ্জে, মুলাদীতে তিনটি, আগৈলঝাড়ায় দুইটি, বাবুগঞ্জ, হিজলা এবং গৌরনদীতে একটি আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট