1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ঢাবিতে সাঁজোয়া যানসহ পুলিশ মোতায়েন - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ঢাবিতে সাঁজোয়া যানসহ পুলিশ মোতায়েন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৫৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দফায় দফায় সংঘর্ষের পর উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাবিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটা ফোর্স সাঁজোয়া যানসহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয়। পুলিশের অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীরাও হলগেটে অবস্থান নিয়েছে।

উপস্থিত কর্মকর্তারা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

সোমবার দুপুর থেকেই আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে ঢাবির হলপাড়া ছিল উত্তপ্ত। বিকালে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে বিকাল পাঁচটার দিকে সেখানেও সংঘর্ষ বাঁধে। একই সময়ে শহিদুল্লাহ হলের সামনেও পুনরায় সংঘর্ষ হয়। এসময় ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

হামলা-সঘর্ষে তিনজন গুরুতর আহতসহ অন্তত দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আহতদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢামেকে অন্তত ১৫৫ জনের চিকিৎসা গ্রহণের তথ্য পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট