1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ডাকাত দমনে টহলের সময় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রহিম ইয়ার খান এলাকার এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।

পুলিশ জানিয়েছে, রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে ডাকাত ধরতে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে বলে জানা গেছে।

গত কয়েক বছরে পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েছে। তবে একক কোনো হামলায় এত সংখ্যক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা বিরল।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাতদের প্রতিরোধে দেশটির নিরাপত্তা বাহিনী প্রায়ই অভিযান চালায়। ডাকাতরা গ্রাম ও জঙ্গল এলাকায় গা-ঢাকা দিয়ে থাকে। তারা প্রায়ই লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট