1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে : ড. মঈন খান - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে : ড. মঈন খান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‌‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’

বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় আজ শনিবার দুপুরে বাগেরহাটে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোরেলগঞ্জ উপজেলাবাসী আয়োজিত এই অনুষ্ঠানে মঈন খান বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশে দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীনার সুভল পাচ্ছে।’

‘ছাত্ররাই গুলির মুখে দাঁড়াতে জীবন দিতে দ্বিধা করেনি। ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। তাই ছাত্রদলের অবদান জাতিকে স্মরণ করতে হবে।’

মঈন খান আরও বলেন, ‘আমি যে লেখাপড়া করেছি তা নীতির প্রশ্নে আপস না করার লেখাপড়া। আমি যে লেখাপড়া করেছি তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আদর্শের লেখাপড়া, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন।’

মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে মোড়েলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ স্থানীয় বিএনপির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট