1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা বাংলাদেশ জাতীয় পার্টির - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা বাংলাদেশ জাতীয় পার্টির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এন এম সিরাজুল ইসলাম ও মহাসচিব জাফর আহম্মদ জয়।
শনিবার ২৯/১১/২০২৫ ইং তারিখে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই উদ্বেগ প্রকাশ করে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শারীরিক সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টিসহ দল মত নির্বিশেষে দেশের সকল মানুষকে তার সুস্থতা কামনায় স্রষ্টার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বেগম জিয়া শুধু বিএনপি চেয়ারপার্সনই নয়, তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অগ্রসৈনিক আপোষহীন নেত্রী। তার সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের বিষয় নয়, এটি সমগ্র জাতির অনুভূতির সঙ্গে জড়িত।
নিশ্চয় সরকার এবং তার দল বিএনপি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করবার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের বিশ্বাস, দেশের অগণিত মানুষের প্রার্থনায় সর্বশক্তিমান আল্লাহ বেগম খালেদা জিয়াকে আবারো পরিপূর্ণ সুস্থতা প্রদান করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ প্রদান করবে। বার্তা প্রেরক, মনির হোসেন কাজী, যুগ্ম মহাসচিব।
—প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট