1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
৫ মাসে লক্ষাধিক বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

৫ মাসে লক্ষাধিক বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে আজ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের ১ লাখ ৬৮৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ১ হাজার ১২৪টি করেছে পুলিশ। এ সময়ে গ্রেফতার হয়েছেন ২৪ হাজার ৫৪১ জন। সাংবাদিকসহ ২৭ জন নিহত হয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

রিজভী বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কারাগারের ভেতরে ডিভিশন বাতিল করেছে কারাকর্তৃপক্ষ। এছাড়া নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাবেক আপ্যায়নবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবু এবং ফতুল্লা থানা যুবদল নেতা মোহাম্মদ আলী রতনের বাসায় গিয়ে ডিবি পুলিশ তাদের পরিবারের লোকজনের সাথে অশালীন আচরণ করে। মশাল মিছিল করার অভিযোগে মোহাম্মদ আলী রতনের হাত-পা ভেঙে ফেলাসহ তার হাত পুড়িয়ে দেয়ার হুমকি দেয় ডিবি পুলিশ। ডিবি পুলিশ তার পরিবারের সদস্যদের এটাও শাসিয়ে বলে আসে যে ৭ তারিখের আগে রতন যেন এলাকায় না আসে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফ হোসেন মানিকের বাসায় ডিবি পুলিশ গিয়ে তার স্ত্রীকে বলে যে, গুলি করে মানিকের মাথার খুলি উড়িয়ে দিবে। এছাড়াও পুলিশের এসআই ওয়াসিম দিনাজপুর জেলাধীন ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার করে এবং সাদ্দাম হোসেনের পা ভেঙে ফেলাসহ নির্বংশ করে দেয়ার হুমকি দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট