1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
১৮ ডিসেম্বর থেকে মিলবে না রাজনৈতিক কর্মসূচির অনুমতি - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

১৮ ডিসেম্বর থেকে মিলবে না রাজনৈতিক কর্মসূচির অনুমতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ১৮ ডিসেম্বর থেকে শুরু করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলের সভা-সমাবেশসহ কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে—এমন কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি) সচিব।

ওই চিঠিতে বলা হয়, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর হতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। ১৮ ডিসেম্বর হতে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা বাদে নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটারগণ ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো সভা-সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট