1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
স্বৈরাচারের দোসররা নিরপেক্ষ দাবি করে উইপোকার মতো অবস্থান নিয়েছে : রিজভী - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

স্বৈরাচারের দোসররা নিরপেক্ষ দাবি করে উইপোকার মতো অবস্থান নিয়েছে : রিজভী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এখনো কিছু জায়গায় স্বৈরাচারের দোসররা বেশ কয়েকটি জায়গায় বসেছে, তারা উইপোকার মতো অবস্থান নিয়েছে। এরা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছে।

বুধবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বৈরাচার হাসিনাবিহীন নতুন পরিবেশে দিনযাপন যে কত আনন্দদায়ক সেটি ৫ আগস্টের পর থেকে বোঝা যায়। ৫ আগস্ট পর্যন্ত রক্ত ঝরার বিনিময়ে যে পরিবেশটি ফুটে উঠেছে, সেটি সাধারণ মানুষকে আশাবাদী করছে। সামনে আমরা নির্বিঘ্নে কথা বলতে পারব, চলতে পারব। আমরা ভোট দিতে যাব, সেটির সঠিক প্রতিফলন হবে। কেউ ডাকাতের কায়দায় আমাদের ভোট ছিনিয়ে নিতে পারবে না। সভ্য সমাজ গড়ার উপাদানগুলো আজ সুস্পষ্ট হয়ে উঠছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রেখে তিনি বলেন, তারা সংস্কার করে যাচ্ছেন, তবুও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গণতন্ত্রকে সুসংহত করতে, অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মনে রাখতে হবে, ১৫ বছর ধরে একটি স্বৈরাচারী সরকার নির্দয়ভাবে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো দখল করে নিজেদের লোকদের বসিয়ে রেখেছিল। সুতরাং মনে রাখতে হবে ফ্যাসিবাদের দোসররা কোনভাবেই যেন তাদের এ টিম, বি টিম বা সি টিমের লোকদেরকে সেই জায়গাগুলাতে না বসাতে পারে। ফ্যাসিবাদের দোসররা নানা কায়দায় রং ও বর্ণ পরিবর্তন করে বসার চেষ্টা করছে। এরা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছে। এখনো কিছু জায়গায় স্বৈরাচারের দোসররা বেশ কয়েকটি জায়গায় বসেছে, তারা উই পোকার মতো অবস্থান নিয়েছে। এই উইপোকারা বট বৃক্ষ খেয়ে ফেলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট