1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে
ফাইল ফটো

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন রবিবার জানান, বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবির পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষনিক তার চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।

বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবনতি হলে শনিবার দিবাগত রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। রাত ২টা ৫৪ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান বেগম জিয়া। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন চিকিৎসকেরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট