1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম গ্রেফতার - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও এনামুর রহমান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে নানা মামলায় গ্রেফতার করা হয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট