1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সখিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সখিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর : শরীয়তপুরের সখিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকালে সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল, সমাবেশ ও বৃক্ষরোপন কর্মসূচি এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাইজুল ইসলাম সরদার ও সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউলের নেতৃত্বে সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বনার্ঢ্য আনন্দ মিছিল বের হয়ে সখিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ চৌরাস্তার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব মোল্লা, যুগ্ম আহবায়ক নান্নু মিয়া মাল,
যুগ্ম আহবায়ক সুমন মালত, যুগ্ম আহবায়ক রাশেদ ছৈয়াল, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মুন্সী, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আরশিনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান সুজন প্রমূখ।

এসময় স্বেচ্ছাসেবক দলের থানা ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ফাইজুল ইসলাম সরদার বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সামনে আমাদের প্রধান কাজ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা। তাই সবাই বিভেদ ভুলে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর আমরা বিশ্বাস করি আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে এবং আমাদের প্রিয়নেতা আলহাজ্ব সফিকুর রহমান কিরণ শরীয়তপুর-২ আসনের এমপি হবেন, ইনশাআল্লাহ। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল মাদবর বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট