1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শিমুল বিশ্বাস ও সোহেলসহ ৭৭ জনের মামলা রায় থেকে যুক্তিতর্কে - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শিমুল বিশ্বাস ও সোহেলসহ ৭৭ জনের মামলা রায় থেকে যুক্তিতর্কে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় করা নাশকতার এক মামলা রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিমের উদ্দিনের আদালতে মামলাটি রায়ের জন্য ছিল। তবে আদালত মামলাটি রায় থেকে উত্তোলন করে আগামি ২০ মার্চ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করেছেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন- যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবীউল্লাহ নবী।
জানা যায়, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটির তারিখ ধার্য ছিল। ওইদিন তিনি পুরান ঢাকার বকশীবাজারস্থ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দেন।

ওইদিন দুপুর ২টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকার চারদিক থেকে লাঠিসোটাসহ মিছিল সহকারে আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তারা তা না শুনে পুলিসের মাইক্রোবাস ভাঙচুর করে। এছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে।

এ ঘটনায় ওইদিনই শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম মামলাটি করেন।

মামলাটি তদন্ত করে শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর শাহ আলম মিয়া ২০১৮ সালের ২০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ২৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ২ জানুয়ারি ধার্য করেন। এরপর কয়েক দফা রায়ের তারিখ পিছিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করলেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট