1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন শাপলা প্রতীক পাবে না, তার আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা দিতে হবে বলে জানিয়েছন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, শাপলা প্রতীক কেন এনসিপিকে দেওয়া হবে না, তার সাংবিধানিক ব্যাখ্যা দিলে তখনই কেবল অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করা হবে।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে, জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং শাপলা প্রতীক নিয়ে আমাদের সঙ্গে কী রকম আচরণ করা হচ্ছে এবং ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল, নির্বাচন কমিশন যে আগের আইনে নিয়োগ হয়েছে। পুরো প্রসেসে নির্বাচন কমিশনের যে কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে যে, সে বিষয়টা আমরা তুলে ধরেছি।’

তিনি বলেন, ‘আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। আর অন্য কোনো প্রতীক আমরা নেব না, এটা আমরা বলেছি। আমরা বলেছি, শাপলা কেন আমরা পাব না, তার আইনি, সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। তার আগ পর্যন্ত সেটা যদি নির্বাচন কমিশন না দেয়, তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট