1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রিট চালাবেন না আইনজীবী, গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

রিট চালাবেন না আইনজীবী, গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৬১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা ওই রিট করেছিলেন। প্রাথমিক শুনানির পর সে সময় রুলসহ আদেশ দেন হাইকোর্ট। আদালত সে সময় তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দেন।

বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে রিটটি না চালানোর কথা জানান, আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা। পরে হাইকোর্ট বক্তব্য-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেন।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ বিষয়ে বলেন, ‘বৃহস্পতিবার মামলাটি কার্যতালিকায় ছিল। তবে রিটকারী উপস্থিত হয়ে বলেন, তিনি আর মামলাটি চালাতে চান না। পরে এটি নন প্রসিকিউশন হয়েছে। এতে যে নিষেধাজ্ঞা ছিল তা আর কার্যকর নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট