1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রাজশাহী মহানগর কৃষকদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

রাজশাহী মহানগর কৃষকদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

ধানের শীষ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৮৫১ বার পড়া হয়েছে

মঙ্গলবার (২ এপ্রিল ২০২৪) মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় রাজশাহী মহানগর কৃষকদলের আয়োজনে সাহেববাজার মুনলাইট কমিউনিটি সেন্টারে এক দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর কৃষকদলের আহবায়ক মোঃ সাইফুজ্জামান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপি সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী বিভাগ ) শফিউল আলম শফি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ,রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার , রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ মামুন অর রশিদ ,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল হুদা , কৃষকদল রাজশাহী বিভাগীও কেন্দ্রীয় সহ সাংগঠনিক মোঃ ওয়াদুদ হাসান পিন্টু , মোঃ আল আমিন সরকার টিটু এবং রাজশাহী মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমীন ইসলামসহ সকল পর্যায়ের মহানগর কৃষকদল নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলএবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী মহানগর কৃষকদলের সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট