1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রাজবাড়ী-২ আসনে ঈগলের কর্মীকে মারধর, নৌকার সমর্থক আটক - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

রাজবাড়ী-২ আসনে ঈগলের কর্মীকে মারধর, নৌকার সমর্থক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজবাড়ী-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের প্রচার মাইক ভাঙচুর ও কর্মীকে মারধরের ঘটনায় রোমান নামে এক নৌকার সমর্থককে আটক করেছে পুলিশ।

মারধরের ঘটনায় বুধবার দুপুরে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় এলাকায় অভিযান চালিয়ে রোমানকে আটক করে পুলিশ।

আটক রোমান পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস মুনার দেহরক্ষী।
জানা গেছে, বুধবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনা ও তার দেহরক্ষী রোমানসহ কয়েকজন প্রচার কাজে বাধা দেয়। এক পর্যায়ে প্রচারকাজে নিয়োজিত দুই সমর্থক তানজীম ও তাওহীদকে মারধর করেন তারা। এছাড়াও একই ইউনিয়নের আন্দুলিয়া এলাকায় প্রচার কাজে নিয়োজিত ভ্যান চালক আক্কাছকে মারধর ও পোস্টার কেড়ে নেয় প্রতিপক্ষের লোকজন।

এ বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আটক একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট