1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রাইসির মৃত্যুতে যে প্রতিক্রিয়া জানাল ইরানের মিত্ররা - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

রাইসির মৃত্যুতে যে প্রতিক্রিয়া জানাল ইরানের মিত্ররা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৫৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইরানের মিত্ররা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে আসতে থাকে শোক বার্তা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাইসিকে প্রিয় বন্ধু আখ্যা দিয়ে বলেছেন, তিনি দেখেছেন ইরান ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কীভাবে কাজ করেছেন রাইসি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার ভালো বন্ধু ছিলেন। গভীর সমবেদনা জানিয়ে পাকিস্তানে এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
শোকবার্তায় রাইসিকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, রাইসির মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি।

রাইসির প্রতি শ্রদ্ধা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার মৃত্যুকে ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি বলে বর্ণনা করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাইসির মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রাইসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, এ ঘটনায় তাঁর দেশ অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। তিনি ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ ঘটনায় ইরানের জনগণের শোকের অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন রাইসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি তাঁরা সমবেদনা জানাচ্ছেন।

রাইসির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট