1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রমজান মাসেই উপজেলা ভোটের পূর্ণাঙ্গ তফসিল - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

রমজান মাসেই উপজেলা ভোটের পূর্ণাঙ্গ তফসিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আসছে রমজান মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল নির্বাচন কমিশন (ইসি) দিবে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ

মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব।

ইসি অতিরিক্ত সচিব বলেন, কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রকল্প যেহেতু পাস হয়নি যেগুলো ভালো ছিল হয়তো ২০ থেকে ২৫টি আসনে ইভিএমে ভোট করতে পারতাম। এখন যেগুলো ভালো আছে, সেই উপজেলাগুলোতে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত হবে।

দেশে উপজেলার সংখ্যা মোট ৪৯৫টি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২ টি; মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট