1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রংপুরে প্রয়াত বিএনপি নেতার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

রংপুরে প্রয়াত বিএনপি নেতার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রয়াত বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রয়াত নেতার স্ত্রী সুফিয়া হোসেনকে মঞ্চে ডেকে তাঁর পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

মোজাফফর হোসেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং রংপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ৬৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রয়াত মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে যুক্ত হন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ নভেম্বর নিজ বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাঁকে তুলে নিয়ে যান বলে পরিবারের অভিযোগ রয়েছে। এরপর পাঁচ দিন তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ২৪ নভেম্বর বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মোজাফফর হোসেন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছিলেন। তবে জোটগত সমীকরণের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরবর্তীতে ২০১৯ সালের উপনির্বাচনে তাঁর স্ত্রী সুফিয়া হোসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট