1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধ ঘিরে দীর্ঘ দিন ধরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের নেতাদের হুমকি-ধমকির জেরে এই উত্তেজনার পারদ আরও বেড়েছে।

এবার ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হুমকি দিয়েছেন।
জাখারোভা সাংবাদিকদের বলেছেন, এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভূখণ্ড এবং এর সীমানার বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, ইউক্রেন চাইলে রাশিয়ার ভেতরে হামলার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে। তার এমন ঘোষণার পরই কড়া প্রতিক্রিয়া দেখায় মস্কো। এমনকি সদ্য শুরু করা পারমাণবিক মহড়ার অন্যতম কারণ হিসেবে ক্যামেরনের এই বক্তব্যকে সামনে নিয়ে আসেন পুতিন।

সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট