1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে গুলি করে হত্যা ও আরেকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলা হয়। এতে ডালিম নামের নৌকার সমর্থক গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডালিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল নামের আরেক সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ ফয়সাল বিপ্লব সর্মথকরা এই হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেছেন নৌকা সর্মথকরা।
হামলায় আহত সোহেল বলেন, আমরা নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। হঠাৎ করে রাত সাড়ে ১২ টার দিকে শিপন পাটোয়ারীর নেতৃত্ব একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালিয়ে গুলি করে ডালিমকে গুরুতর আহত করে। এ সময় আমরা ডালিমকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকে পিটিয়ে আহত করে।

এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট