1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ভোট চোরদের ধরলে সম্মানজনক পুরস্কার দেব: কাদের সিদ্দিকী - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ভোট চোরদের ধরলে সম্মানজনক পুরস্কার দেব: কাদের সিদ্দিকী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘যারা ভোট চুরি করতে যাবে তাদের ধরবেন। আমি তাকে সম্মানজনক পুরস্কার দেব। এবার রক্ষা নাই, জাল ভোট চলবে না।

বুধবার বিকেলে সখীপুরে উপজেলার মুখতার ফোয়ারা চত্বরে গামছা প্রতীকের আখেরি মিছিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দীর্ঘ কয়েক বছর এই দেশে কোনো নির্বাচন হয় না। মানুষের ভোটের কোনো অধিকার নাই। আমরা গামছা মার্কারা ভোটের অধিকার চাই। ভোটের অধিকার আদায়ের জন্যেই আমি ভোটে দাঁড়িয়েছি।’

নির্বাচনে ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি বেকুব নেতাদের বলি, ভোট কেন্দ্রে ভোটার আমার দরকার না। ভোট কেন্দ্রে ভোটার শেখ হাসিনার দরকার। বাইরের দুনিয়ার কাছে তাকে মুখ দেখাতে হবে। সে জন্য আপনারা ভোটকেন্দ্রে যাবেন, মা বোনদের নিয়ে যাবেন।’

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন কাদের সিদ্দিকী, কন্যা কুড়ি সিদ্দিকী, বঙ্গবীরের সহোদর শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট