1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৬০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় রাজধানীর ধানমন্ডি ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও মেট্রো হোমস লি. এর চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. শাহ আলম, সাবেক অতিরিক্ত সচিব মাহফুজুল হক, ব্যারিস্টার মওদুদ আহমদের সাবেক ব্যক্তিগত সহকারী মো. নূর উল্যাহ ও বসুরহাট পৌরসভা বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগিরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বণার্ঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন। এসময় তার প্রশংসা করে বিভিন্ন স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট