1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ব্যাংক সংস্কারে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

ব্যাংক সংস্কারে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল অঙ্কের বেনামি ঋণ এবং খেলাপি ঋণে বিপর্যস্ত দেশের ব্যাংক খাত পুনরুদ্ধারের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৫০ কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে অন্তর্বর্তী সরকার। প্রথমবারের মতো আগামী মাসে ঋণ পাওয়ার আশা প্রকাশ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে আলোচনা সম্পন্ন করা হয়েছে। কর্মকর্তারা বলেন, আমরা এডিবির সঙ্গে আলোচনা সম্পন্ন করেছি। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ব্যাংকিং খাতে আরও সংস্কারের জন্য তহবিল সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি এপ্রিলে এডিবি বোর্ড সভায় বাজেটসহায়তা প্রস্তাবটি অনুমোদন পাবে এবং তারপরে দ্রুত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে। একই সঙ্গে কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার এবং তার সহযোগীরা ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে, শত শত কোটি টাকা লুট করে বাংলাদেশের আর্থিক খাতকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণ (এনপিএল) বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্তরে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ২০.২০ শতাংশে পৌঁছেছে। কর্মকর্তারা বলেন, বিপুল অঙ্কের খেলাপি ঋণ, আমানত ঘাটতি এবং কার্যক্রমে কেলেঙ্কারির কারণে কমপক্ষে এক ডজন বাণিজ্যিক ব্যাংককে রেডজোনে রাখা হয়েছে। ইআরডির আরেক কর্মকর্তা বলেন, এডিবি প্রদত্ত প্রস্তাবিত ৫০ কোটি ডলার ব্যাংকিংক্ষেত্র সংস্কার-নীতিভিত্তিক ঋণের উপকর্মসূচি-১ এর আওতায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট