1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে দল নয় - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে দল নয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কোনো রাজনৈতিক দল হবে না- এটা শতভাগ ঠিক। তবে এ ব্যানারে যেসব মানুষ আছে, তারা যদি অন্য কোনো নামে বা ব্যানারে রাজনৈতিক দল বা রাজনীতি করতে চায়- সে বিষয়ে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে।’

শুক্রবার বেলা ১১টায় মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে আন্দোলনকারী শিক্ষার্থী ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম আরও বলেন, এখন বিষয় হচ্ছে আমরা সেই রাজনৈতিক ব্যানারে যাব কি না সেটা এখনো আলোচনার বিষয়। আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাচ্ছে। এখনই আমাদের বিভক্তি হওয়া যাবে না। বিভক্তি হলে আমরা দুর্বল হয়ে যাব এবং ফ্যাস্টিটরা পুনরায় জায়গা দখল করে নিবে। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও সব নেতা-কর্মী নিয়ে যাননি। কিছু অংশ পালিয়েছেন, তাই আমরা সোচ্চার না থাকলে তারা পুনরায় ফিরে আসতে পারেন। এ সময় সারজিস আলম ছাত্রদের কীভাবে জেলায় জেলায় সমন্বয়কের একই প্ল্যাটফরমে রাখা যাবে সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সভায় সারজিস আলমের সঙ্গে ঢাকা থেকে আসা কয়েকজন সমন্বয়করাসহ মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট