1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনস্রোত - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনস্রোত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনতার ঢল নেমেছে। আজ বাদ জোহর দুপুর ২টার দিকে এখানে জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীসহ সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা মানিক মিয়া অ্যাভিনিউতে ছুটে আসছেন।

গতকাল মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। এছাড়া সকালে তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে হাজারো মানুষ জানাজাস্থলে উপস্থিত হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা সাড়ে ১০টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী জানাজাস্থলে আসছেন। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সকাল থেকেই জনস্রোত দেখা যাচ্ছে। যতই সময় গড়াচ্ছে ততই লোকসমাগম বাড়ছে।

এদিকে, জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হবে। এরই মধ্যে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট