1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বেইলি রোডে আগুনে ৪৬ মৃত্যু: আনন্দ মিছিল করবে না ছাত্রদল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বেইলি রোডে আগুনে ৪৬ মৃত্যু: আনন্দ মিছিল করবে না ছাত্রদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় হতাহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে কোনো ধরনের আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতারা।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় (আংশিক) নতুন কমিটি ঘোষণা করেছেন। নবগঠিত আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শুক্রবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। কিন্তু সবাই অবগত আছেন, গতকাল রাতে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জন মানুষ আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তিবর্গ এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এসময়ে শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকেন এবং আনন্দ মিছিল করতে নিষেধ করেন। একইসঙ্গে তারা সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের এমন শোকাবহ দিনে সবধরনের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ কিংবা ফুলেল শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেন।

তারা বলেন, ফ্যাসিবাদী সরকারবিরোধী দল দমনের কাজে রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করার কারণে দেশের সর্বক্ষেত্রে চরম অব্যবস্থাপনা এবং নৈরাজ্যে বিরাজ করছে। যার কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। যেকোনো দুর্ঘটনায় সাধারণ মানুষের জীবন রক্ষার সাধারণ পদক্ষেপগুলো নিতেও তারা ব্যর্থ হচ্ছে। ফলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট