1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিস্ফোরক মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপি নেতা দুলুকে খালাস - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বিস্ফোরক মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপি নেতা দুলুকে খালাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নাটোরের বিস্ফোরক মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে নাটোরে ১৮টি বাড়ি-ঘর পোড়ানো হয়। ওই ঘটনায় সেই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়।

পরে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর এবং অন্য ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেয়।

সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৮ আসামি আপিল করেন। শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। রায়ে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট