1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
‘বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ শক্ত হাতে প্রতিরোধ করবে’ - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

‘বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ শক্ত হাতে প্রতিরোধ করবে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘দেশ ও জাতির সংকট থেকে উত্তরণে বারবার শহীদ জিয়াকে স্মরণ করতে হবে। শহীদ জিয়া একজন সফল ক্রাইসিস ম্যানেজমেন্ট ম্যানেজার ছিলেন।’

শনিবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট ও ধোবাউড়ায় তিন দিনব্যাপী ‘জিয়া জন্মোৎসব ২০২৫’ উপলক্ষে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‌‘১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ এর রাজনৈতিক পট পরিবর্তন ও এর পরবর্তী দেশ গঠনে শহীদ জিয়াউর রহমান শক্ত হাতে দক্ষতার সাথে সব সংকট সফলতার সাথে মোকাবিলা করেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ভয় পায়। সেজন্য তারা শহীদ জিয়াকে হেয়প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করেছে। জনগণের হৃদয় থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলতে যারপরনাই চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয় নাই। শহীদ জিয়া, বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই ধ্বংস হয়ে গেছে।’

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশে নতুন করে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে। বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ শক্ত হাতে প্রতিরোধ করবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট