1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক : মঈন খান - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক : মঈন খান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে, যা ভবিষ্যতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

ডেনমার্ক রাষ্ট্রদূত এইচ.ই. মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার সোমবার সকালে ঢাকা গুলশানে ড. এ. মঈন খানের বাসভবনে সাক্ষাৎ করেন। এসময় মঈন খান এ কথা বলেন।

এ সময় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য তাদের নীতি অবস্থান নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তি প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী।

ড. মঈন খান দীর্ঘদিনের প্রস্তাবিত সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের বিষয়টি তোলেন এবং এ ক্ষেত্রে ডেনিশ বিশেষজ্ঞতার ব্যবহার নিয়ে আলোচনা করেন।

এছাড়াও, তারা উচ্চকক্ষ এবং অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ড. মঈন খান উভয় ব্যবস্থার সুবিধা-অসুবিধাগুলো বিশ্লেষণ করেন এবং বাংলাদেশ ও ইউরোপীয় সমাজগুলোর মধ্যে পার্থক্য তুলে ধরেন।

উভয়পক্ষ আশা প্রকাশ করেন, বাংলাদেশ একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো অর্জন করলে দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট