1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন: যুক্তরাজ্য - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন: যুক্তরাজ্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৫৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশে ‘গণতন্ত্র রক্ষায়’ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। খবর বিবিসির

১০ ডাউনিং স্ট্রিটের সরকারী মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেছেন, ‘বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি, তাতে প্রধানমন্ত্রী স্টারমার গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, আমি আশা করি, (বাংলাদেশের) গণতন্ত্র সুরক্ষার জন্য এবং বাংলাদেশের মানুষের শান্তি ও নিরাপত্তার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

যুক্তরাজ্যের এ প্রতিক্রিয়া এমন এক সময় এলো যখন শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছে। ভারত ও বাংলাদেশের কিছু স্থানীয় সংবাদমাধ্যম বলছে, তিনি লন্ডনে যেতে পারেন এবং সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

এরআগে সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশ ছাড়েন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট