1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
প্রত্যাশার চেয়ে অনেক ভালো ভোট হয়েছে, আমি এতটা প্রত্যাশা করিনি : সিইসি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

প্রত্যাশার চেয়ে অনেক ভালো ভোট হয়েছে, আমি এতটা প্রত্যাশা করিনি : সিইসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশার চাইতে অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘প্রত্যাশার চেয়ে অনেক ভালো ভোট হয়েছে। আমি এতটা প্রত্যাশা করিনি।’

রবিবার ভোটের ফলাফল ঘোষণাকালে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত গণমাধ্যমের স্টল পরিদর্শনে আসেন সিইসি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নিরপেক্ষ হয়েছে কি হয়নি, সেটা আমি সচক্ষে দেখিনি। ভোটাররা গেছেন, কেউ যদি ব্যাপকভাবে অভিযোগ করেন পরে সেটা দেখা হবে।’

তিনি বলেন, ‘প্রত্যাশার চাইতে ভালো হয়েছে। আমি এতটা প্রত্যাশা করিনি। বিরোধিতা ছিল, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ টার্নআউট করেছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে সেখানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পেরেছি। সেদিক থেকে নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এই মর্মে কোনো দায়িত্ব বা কর্তব্য নির্বাচন কমিশনের নেই। গ্রহণযোগ্যতার বিষয়টা পাবলিকের বিষয়। পাবলিক বুঝবে।’

তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট কি না, সেটা বলছি না। আমরা তথ্যগুলো আপনাদের দেই। মোটাদাগে সহিংসতা হয়নি। ৪২ হাজার কেন্দ্রে ভোট হয়েছে। একটা লোক মারা যায়নি। মারামারি বা সহিংসতা উল্লেখযোগ্য হয়নি। এটা ভালো দিক।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট