1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
পুতিনের এক মাসের আদেশের মেয়াদ শেষ, ফের তীব্র আক্রমণের আশঙ্কা - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

পুতিনের এক মাসের আদেশের মেয়াদ শেষ, ফের তীব্র আক্রমণের আশঙ্কা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা না করার যে ৩০ দিনের আদেশ দিয়েছিলেন, তা শুক্রবার (১৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

গত ১৮ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোন আলাপের পর রাশিয়া এই একমাসের হামলা বিরতির ঘোষণা দিয়েছিল। তবে ওই সময় থেকেই মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এক মাসের সময়সীমা শেষ হয়েছে। এখন পর্যন্ত প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা নেই।’

এই অল্প সময়ের বিরতিটিই ছিল যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়ার কাছ থেকে পাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।
তবে এর আগে পুতিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথভাবে প্রস্তাবিত সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সাময়িক নিষেধাজ্ঞাকে ‘অঙ্গীকারহীন নাটক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘পুতিনের কথার তোয়াক্কা না করেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।’

এই নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ায় দুই দেশের মধ্যে সহিংসতা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট