1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
পদত্যাগ ছাড়া আর কোন পথ খোলা নেই: গণতন্ত্র মঞ্চ - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

পদত্যাগ ছাড়া আর কোন পথ খোলা নেই: গণতন্ত্র মঞ্চ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৪৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সরকারের সামনে পদত্যাগ করা ছাড়া আর কোন পথ খোলা নেই বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মঞ্চ বলছে, এই সরকারকে আর তারা ক্ষমতায় দেখতে চায় না। কালবিলম্ব না করে এবং আর কোন মায়ের বুক খালি না করে অনতিবিলম্বে পদত্যাগের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেরও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

বলা হয়, এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যদি শুভবুদ্ধি থাকে তাহলে তারা পদত্যাগ করবে। কারণ এখন একমাত্র রাজনৈতিক সমাধান হচ্ছে পদত্যাগ।

শনিবার রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক জরুরি সংবাদ সম্মেলন মঞ্চের নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মৃত্যুর একটা মিছিল শুরু হয়েছে। এটা একটা মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছে। উনি এখনো বুঝতে পারছেন না যে, তার যে পদত্যাগের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বেজে গেছে। সেটা উনি ঠিক মতো বুঝতে পারছেন না।

থামাতে পারবেন না। আমি মনে করি, আমরা মনে করি- এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে। তাদের যেতে হবে। যদি শুভবুদ্ধি থাকে তাহলে পদত্যাগ করেন। যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আর একদিন ক্ষমতায় থাকা মানে বাংলাদেশে অর্থনৈতিকভাবে বিপর্যয়, রাজনৈতিক দিক থেকে বিপর্যয়, আরও প্রাণহানি, নির্যাতন-নিপীড়ন এবং আরও রাষ্ট্রীয় সহিংসতার মুখোমুখি হওয়া। আমরা সরকারকে আজকে স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদের পাশাপাশি বাংলাদেশের জনগণ জানিয়ে দিয়েছে, এই সরকারকে আর তারা ক্ষমতায় দেখতে চায় না। আর কালবিলম্ব না করে এবং আর কোন মায়ের বুক খালি না করে অনতিবিলম্ব পদত্যাগের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করুন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ছাত্রদের এই অভ্যুত্থান এখন ছাত্র জনতার অভ্যুত্থানের পরিণত হয়েছে। দেশের সমস্ত মানুষ এখন এই সংগ্রামের সঙ্গে সংহতি জ্ঞাপন করছে। আর এই সরকার তাদের সামনে আর কোন পথ খোলা রাখেনি। এখন একটাই পথ, এই সরকারকে বিদায় নিতে হবে। তাদের যেতে হবে। আমরা আগে যেটা বলেছি, আবার নতুন করে বলবো, রাজনৈতিক সমাধান হচ্ছে অবিলম্বে পদত্যাগ করুন।

রবিবার থেকে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রতি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সংহতি ও সমর্থন জানানো হয়। পাশাপাশি ছাত্র জনতার ডাকে দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্যও আহ্বান জানায় গণতন্ত্র মঞ্চ।

সংবাদ সম্মেলনে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট