1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সহ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েলসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবিতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে মিছিলটি রাজধানীর কাকরাইল নাইট এঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিজয় নগর গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, জসিম উদ্দিন সম্রাট, ঢাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসানুর রহমান হাসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, সদস্য শাহাদাত হোসেন মারুফ, রেজাউল করিম রেজা, নুর ইসলাম, মের্শেদ আলম বাবলু, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সভাপতি তারেক, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আতিক-সহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট