1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নির্বাচন দেয়াই সংকটের একমাত্র সমাধান : মির্জা ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নির্বাচন দেয়াই সংকটের একমাত্র সমাধান : মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘নির্বাচন দেয়াই সংকটের একমাত্র সমাধান। অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে।’

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ন্যূনতম যে সংস্কারগুলো করার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন। যে সংকট তা সমাধান হতে পারে নির্বাচনের মধ্যদিয়ে। চক্রান্ত আবার শুরু হয়েছে। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু ভেঙে ফেলতে পারিনি। বিএনপির রাজনীতি এদেশের জনগণের রাজনীতি।’

তিনি বলেন, ‘আজকে যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছে। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন।’

সংস্কারের মধ্যদিয়ে বিএনপির জন্ম হয়েছে জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন। বাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এনেছেন। আমরা মনে করি, সংস্কার চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট