1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে: মির্জা ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঈনুদ্দিন-ফখরুদ্দীন আমলের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়, যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি সময় থাকলে ভ্রান্ত ধারণা তৈরি হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে তাই নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করে বিএনপি। সভায় যোগ দেন মওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ছাত্ররা ছিলেন আন্দোলনের মূল স্ট্রাইকার। তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা যাবে না।

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

এসময় সংস্কার কার্যক্রমে প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট