1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নির্বাচনি তদন্ত কমিটির কার্যক্রম তদারকিতে ইসি’র কমিটি - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নির্বাচনি তদন্ত কমিটির কার্যক্রম তদারকিতে ইসি’র কমিটি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নির্বাচনি আইন, বিধি, প্রবিধি, নীতিমালা এবং ইলেক্টোরাল ইনকোয়ারি (নির্বাচনি তদন্ত) কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসি’র উপসচিব (সংস্থাপন) মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ‘৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত (স্মারক নং- ১৭,০০,০০০০,০০৯,০৬,০০৮.১৭-৫৯৩) প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে নির্বাচনি আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন, পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি সম্পাদন এবং ইলেক্টোরাল ইনকোয়ারি (তদন্ত) কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে নিম্নরূপ কমিটি গঠন করা হলো।’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদকে এই কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া সাত সদস্য বিশিষ্ট এই কমিটিতে আছেন-ইসি’র সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, মুখ্যসচিব (আইন), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১) , উপসচিব (নির্বাচন পরিচালনা-২) ও উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ)।

এছাড়া কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে। কমিটির কার্যপরিধি হবে আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন ও পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি।

আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগে মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসারসহ ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য নির্দেশিকা/ম্যানুয়াল প্রস্তুত কার্যক্রম তদারকি ও সমন্বয়, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।

সূত্র : বাসস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট