1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নাশকতা এড়াতে ৫ জোড়া লোকাল ট্রেন বন্ধ - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নাশকতা এড়াতে ৫ জোড়া লোকাল ট্রেন বন্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নাশকতা এড়াতে ৫ জোড়া লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ট্রেনগুলো।

শুক্রবার বিকাল ৩টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানান ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান।
তিনি জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূঁয়াপুর, জামালপুর থেকে সরিষাবাড়ি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেন, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়। রাত্রিকালীন ঝুঁকিপূর্ণ মনে করায় এগুলো বন্ধ করা হয়েছে।

শফিকুর রহমান বলেন, নাশকতার ধরন যেহেতু পরিবর্তন হয়েছে, সেজন্য আমরা দুই হাজার ৭০০ আনসার সদস্য পেয়েছি। অলরেডি তারা মোতায়েন আছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ফলে আমরা ট্র্যাক পেট্রোলিং করছি। সেই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের স্থাপনাগুলো দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তার বিষয় দেখছে রেলওয়ে পুলিশ। এর আগে ২০১৪ সালে আমরা আনসার বাহিনীর মাধ্যমে ট্রাক পেট্রোলিং করেছিলাম। এজন্য এ বছরও রেলের রক্ষণাবেক্ষণের জন্য আনসার মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার আগুন দেওয়া হয় ‌‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে। তিনটি বগিতে লাগা আগুনে মারা যান মা ও শিশুসহ চারজন।

একইদিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা ট্রেনের একটি বগিতে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ট্রেনের একটি বগির গ্লাস ভেঙে গেছে।

এর আগে ১৩ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলায় ভোর সোয়া ৪টার দিকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট