1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নাটোরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা অফিস ভাঙচুরের অভিযোগ - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা অফিস ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নাটোরে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আহাদ আলী সরকারের নির্বাচনি প্রচারণা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দত্তপাড়া বিসিক এলাকা এ ঘটনা ঘটে।

নাটোর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার দত্তপাড়া বিসিক এলাকায় প্রতিষ্ঠিত আমার নির্বাচনি প্রচার অফিসটি ভাঙচুর করে নৌকা সমর্থকরা। তিনি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের পক্ষে কাজ করা নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর জনসমর্থন দেখে ভয়ে নৌকা প্রার্থীর মাথা খারাপ হয়ে গেছে। তারা হুমকি ধামকি ও অফিস ভাঙচুরসহ নানা অন্যায় করছেন। তিনি এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারীর রিটার্নিং অফিসার শারমিনা সাত্তার জানান, ঘটনার সংবাদ পেয়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন । আমরা লিখিত অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট