1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নাটোরে নৌকার নির্বাচনি ক্যাম্পে আগুন - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নাটোরে নৌকার নির্বাচনি ক্যাম্পে আগুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নাটোরে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের একটি নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে নাটোর সদর উপজেলা (হাজরা নাটোর) এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর নাটোর-২ আসনের নৌকার প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার হাজরা নাটোর এলাকায় নৌকার প্রার্থীর একটি নির্বাচনি ক্যাম্প ছিল। রাতে নৌকার সমর্থক ও কর্মীরা ক্যাম্পে নির্বাচনি কাজ শেষে বাড়িতে চলে যায়। ভোর রাতে ওই ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে নেতাকর্মীরা ক্যাম্পে এসে বিষয়টি দেখে পুলিশকে জানান।
নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, রাতের অন্ধকারে আমার নির্বাচনি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে আইনি কাজ শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট