1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নতুন মন্ত্রিসভার শপথ হবে আগামী বৃহস্পতিবার। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আজ মঙ্গলবার বিকালে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা কাল বুধবার শপথ নেবেন। কাল সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ও স্পিকারের ব্যক্তিগত সচিব কামাল বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

এই নির্বাচনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। তবে আজকের মধ্যেই গেজেট প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট