1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দ্রুতই একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন : ডা. জাহিদ - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

দ্রুতই একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন : ডা. জাহিদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য দ্রুতই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আজকে দেশ একটি যুব সন্ধিক্ষণে আছে। সামনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন প্রয়োজন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাড. আফসার আহম্মদ সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে আর কারা আসবে না। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি ধরনের সংস্কার চায়। সংস্কার মানে হলো, যে সমস্ত দলীয়করণ হয়েছে সেগুলো ঠিক করতে হবে। সব দলমতের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। মানুষ এই মহূর্তে এটাই চায়। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত নির্বাচন দেওয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট