1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাজারে দ্রব্যেমূল্যের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বিএনপিকে দোষারোপ করে বক্তব্য দেওয়ায় আ.লীগ নেতাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী। মজার কথা হচ্ছে, সরকার বলে এটার জন্যও নাকি বিএনপি দায়ী। এ অবস্থায় কবি গুরুর সেই কবিতার লাইনটির কথা মনে পড়ে যায় ‘যা কিছু হারায়, গিন্নি বলেন কেস্টা বেটাই চোর’।

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট নিয়ে সোমবার একটি মিডিয়াকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মঈন খান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে জিনিসপত্রের দাম বাড়ার কারণ হলো, দুর্নীতির মাধ্যমে সরকার এদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। দেশে এমন কয়েকজন ধনীক শ্রেণি সৃষ্টি হয়েছে, যারা দেশের কোটি কোটি দরিদ্র জনগোষ্ঠীর সম্পদ লুণ্ঠন করছে। এবং সেই সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে। ফলে অভ্যন্তরীণ অর্থনৈতিক ধস ঠেকানোর জন্য সরকার ৫০ হাজার কোটি টাকার নোট বাজারে ছেড়ে দিয়েছে। এই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম হু হু করে চড়তে থাকবে। যেটা ঠেকানোর সাধ্য সরকারের নেই। কেননা, সরকার নিজেই এই পরিস্থিতি সৃষ্টি করেছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বর্তমানে যা দাঁড়িয়েছে তা হলো দেশের সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা।

মঈন খান বলেন, এ অবস্থা থেকে দেশের অর্থনীতির চাকাকে সচল করতে একটিমাত্র পথ খোলা রয়েছে, তা হলো দেশের পর্বতসমান দুর্নীতিকে দূর করে দেশে সুশাসন ফিরিয়ে আনা এবং সেটা করতে পারে একমাত্র একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট